ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টে পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাকটি বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। আটককৃত ভারতীয় ট্রাকচালকের নাম সমির পাল। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে।

কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় ট্রাক চালকের যোগসাজশে সীসা ও ঔষধ চোরাচালানের উদ্দেশ্যে এই পণ্য খালাসবাহী ট্রাকে নিয়ে আসে বলে সাধারণ ব্যবসায়ীদের ধারণা। বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক রতন সরকার (প্রশাসন) জানান, এটা পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাক। আনলোড করার পর পাথরের সাইড থেকে স্ট্রেইট ভারতে যাওয়ার সময় বিজিবি চেকপোস্টে তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান,পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্ট এ তল্লাশির এক পর্যায়ে ২৭২ কেজি সীসা ও ওসিকিন(৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট ও ওসিমার্ট (৮০ এমজি) ১৫০০ পিচ ঔষধ জব্দ করা হয়।

জব্দকৃত সীসা ও ঔষধ বর্তমানে ৬১- বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

আপডেট সময় ০৪:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫