ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

কমলনগরে আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে পৃষ্ঠপোষক যুবলীগ নেতা

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ নেতা ও ২৪ এর জুলাই বৈষম্য বিরোধী শিক্ষার্থী হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসাবে দেখে স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করেন।

‎উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে তোরাবগঞ্জ ক্লাবের আয়োজনে চলমান আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যুবলীগনেতা মিজানুর রহমান চর লরেন্স ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক। ‎বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন করেছেন এই মিজানুর রহমান। দীর্ঘদিন পলাতক থাকার পর কমলনগর থানা পুলিশ গত ১০ মার্চ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠান। জামিনে মুক্তি পাওয়ার পর স্থানীয় কিছু বিএনপি’র নেতার সহযোগিতায় তিনি বনে গেছেন আরাফাত রহমান কোকো’র নামে চলা টুর্নামেন্টের পৃষ্ঠপোষক।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি’র নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ফ্যাসিস্ট হাসিনা’র নির্যাতনে আরাফাত রহমান কোকো মৃত্যু বরণ করলে তার বড় ভাই তারেক রহমান মৃত ভাইকে একনজর শেষ দেখার সুযোগ পর্যন্ত দেয়নি। আজ তাদের রক্তের উপর দাড়িয়ে কিছু নামধারী বিএনপি সে ফ্যাসিস্টের দোসর যুবলীগনেতাকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসাবে রেখেছেন। ‎তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন যুবলীগনেতা মিজানুর রমহানকে টুর্নামেন্ট পরিচালনায় পৃষ্ঠপোষক হিসাবে রাখার বিষয় নিশ্চিত করে বলেন, এটা একটা স্থানীয় টুর্নামেন্ট। খেলাধুলায় এসব বিষয় মাথায় রাখিনি।

‎বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সি-সহ সভাপতি ও লক্ষ্মীপুর ফুটবল এসোসিয়েশন সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বলেন, আমি ওখানে শুধুই অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। এমন কিছু জানলে এই অনুষ্ঠানে আমি থাকতাম না। তারপরও টুর্নামেন্ট পরিচালনা কমিটি কেনো এ ধরনের বিতর্কিত কাজ করবেন তা মানা যায় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

কমলনগরে আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে পৃষ্ঠপোষক যুবলীগ নেতা

আপডেট সময় ০৪:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫