ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

লিবিয়ায় মাফিয়া চক্রের সঙ্গে মিলে বাংলাদেশিদের অপহরণ করতেন রিফাত

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশি যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মানবপাচারকারী চক্রের খন্দকার রিফাত হোসেন (২৬) নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। লিবিয়ায় মাফিয়া চক্রের সঙ্গে মিলে ইতালি যেতে চাওয়া বাংলাদেশিদের অপহরণ করত রিফাত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) আর এম ফয়জুর রহমান। এর আগে গত সোমবার (৩ নভেম্বর) ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করে নোয়াখালী পিবিআই। তারপর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। শেষে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। কারাগারে প্রেরণকৃত খন্দকার রিফাত হোসেন টাঙ্গাইল জেলার বাসাইল থানার কামুটিয়া গ্রামের খন্দকার রমজানের ছেলে।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২১ সালের মার্চ মাসে অবৈধ পথে লিবিয়া যান রিফাত হোসেন। সেখানে একটি কফিশপে চাকরি করার সময় স্থানীয় মাফিয়া সদস্য আবদুল্লাহ (লিবিয়ান), মোহাম্মদ (লিবিয়ান) ও তানভীরের (পাকিস্তানি) সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে ভুক্তভোগী মো. লিটন হোসেন ওরফে সুজন (২৫) লিবিয়ার একটি ওয়ার্কশপে কাজ করতেন। লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার ইচ্ছা ছিল লিটনের। সেই উদ্দেশ্যে টাকা জমাচ্ছিল সে, তখন বিষয়টি জানতে পারে রিফাত। পরবর্তীতে ২০২৪ সালের ২৭ জানুয়ারি, লিটনকে কর্মস্থলে যাওয়ার পথে একটি সুপার মার্কেটের সামনে থেকে অপহরণ করে রিফাত ও তার সহযোগীরা।

তাকে রিফাতের বাসায় আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় লিটনের কাছ থেকে প্রায় ৭২ হাজার দিনার (বাংলাদেশি ১৫ লাখ টাকা) হাতিয়ে নেয় রিফাত। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসি’র নারিন্দা শাখার মাধ্যমে আনু আক্তারের নামে আরও ৫ লাখ টাকা আদায় করা হয়। মোট ২ মাস ২০ দিন লিবিয়াতেই লিটনকে আটকে রেখে আরও টাকা দাবি করতে থাকে অপহরণকারীরা। পরে লিটনের মামা বাংলাদেশে এসে রিফাতের শ্বশুর-শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করলে চাপের মুখে ২০২৪ সালের ১৬ এপ্রিল ভুক্তভোগীকে মুক্তি দেওয়া হয়।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) আর এম ফয়জুর রহমান বলেন, মামলাটির তদন্তে আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। অবশেষে মানবপাচার চক্রের অন্যতম সক্রিয় সদস্য রিফাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরও বলেন, রিফাত লিবিয়ায় বিভিন্ন দেশের মাফিয়া চক্রের সঙ্গে হাত মিলিয়ে ইতালি গমনেচ্ছুক বাংলাদেশিদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

লিবিয়ায় মাফিয়া চক্রের সঙ্গে মিলে বাংলাদেশিদের অপহরণ করতেন রিফাত

আপডেট সময় ০৩:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫