ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ

পদ্মা কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা

চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই-এই প্রতিপাদ্যে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। এ সময় তিনি বলেন, পদ্মা কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকব।

এছাড়া প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। এক তরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। কিন্তু দৃঢ়-ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এছাড়া এই বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। নিজেদের অস্তিত্ব রক্ষায় আমাদের যা যা করার তাই করব আমরা। এছাড়াও সমাবেশে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম

পদ্মা কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা

আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫