ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ

প্রার্থী পরিবর্তনের দাবি, সাত দিনের কর্মসূচি ঘোষণা

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে এলাকা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার (৫ নভেম্বর) বিকেলে আবারও বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা।

কালিগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত বৃহত্তর মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, গরিবের ডাক্তারকে চাই, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ। মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ ও বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা ও গরিবের ভরসা। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুলকে প্রার্থী করার দাবি জানান। মানববন্ধন শেষে নেতারা সাত দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। জানান, দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন। এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রথম দিনের কর্মসূচিতে নলতা হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করেছিলেন সমর্থকেরা।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওইদিন রাতেই ডা. শহিদুলের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করে সানি মার্কেট এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তা শেষ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম

প্রার্থী পরিবর্তনের দাবি, সাত দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০১:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫