ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ (৫ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, শীতকালিন পেঁয়াজ, চীনা বাদম সহ রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, শুধু সরকারি প্রণোদনা নিলেই হবেনা সঠিক ভাবে চাষ করতে হবে। পীরগঞ্জের মাটি অনেক ভালো উর্বর এখানে সব রকমের চাষাবাদ করানো সম্ভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় ০৫:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫