ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে রিজভীর বক্তব্য ‘মিথ্যা’, সালমান শাহর মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী মারা গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

সভানেত্রীর সিদ্ধান্তের দিকে চোখ তৃণমূল নেতাদের

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শেষে দলটির কেন্দ্রীয় কমিটিতে কারা আসছেন, তা নিয়ে আগ্রহী দলটির তৃণমূলের নেতা-কর্মীরা। তবে, দলের সভাপতি যেই সিদ্ধান্ত দেবেন তা নিয়ে সন্তুষ্ট থাকবেন বলেও জানান তারা।

শনিবার (২৪ ডিসেম্বর) জাতীয় সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে সম্মেলনস্থলে আসা আওয়ামী লীগ তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব জানা যায়। ফরিদপুর থেকে আসা আওয়ামী লীগ নেতা শরীফুল আহমেদ বলেন, আশা করছি দলের সভাপতি শেখ হাসিনা বরাবরের মতো এবারও যোগ্যতাসম্পন্ন নেতাদের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দেবেন। যাদের নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাবে।

সিলেট থেকে আসা ছাত্রলীগকর্মী মাহবুব মোল্লা বলেন, আমাদের বিশ্বাস সভানেত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে যোগ্য লোককে বেছে নেবেন। আমরা তাতেই ভরসা করব। কেন্দ্রীয় কমিটিতে কী ধরনের পরিবর্তন আশা করছেন জানতে চাইলে তিনি বলেন, সম্মেলন শেষে তো তা দেখা যাবে। তবে যাকেই কমিটিতে আনুক না কেন, আমরা সব কিছুতেই খুশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম

সভানেত্রীর সিদ্ধান্তের দিকে চোখ তৃণমূল নেতাদের

আপডেট সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২