ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে স্ত্রী হত্যার আসামী স্বামী সৌরভ গ্রেফতার: র‌্যাবের সংবাদ সম্মেলন

ফরিদপুর শহরের গোয়ালচামট র‌্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জেলার মধুখালী থানার পশ্চিম গড়াখোলা এলাকায় স্ত্রী হত্যার মামলার প্রধান আসামি সৌরভ কুমার দাস (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর সকালে স্ত্রী ঝর্ণা ওরফে বন্যা (২১)-কে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় সৌরভ। পরে তার মা শেফালী রানী মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে আজ সকাল ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করা হয়।সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা বলেন, দ্রুততম সময়ে আসামি গ্রেফতারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে স্ত্রী হত্যার আসামী স্বামী সৌরভ গ্রেফতার: র‌্যাবের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫