ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ত্রিপুরায় গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতের ত্রিপুরা রাজ্যে গণপিটুনিতে সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা ও আলীনগর এলাকার তিন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া, একই গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া এবং আলীনগর এলাকার আরসব উল্লার ছেলে জুয়েল মিয়া।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিখোঁজদের বাড়ি গিয়ে দেখা গেছে, এ ঘটনায় তাদের পরিবারের মাঝে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
মৃতদের পরিবারের সদস্যরা জানান, মোবাইল ফোনে তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল কয়েকদিন আগে। এরপর থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘দুই-তিন দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তিন বাসিন্দা ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় গোপনে প্রবেশ করেন। পরে তারা আর ফিরে আসেননি। ভারতে স্থানীয়দের পিটুনিতে তাদের মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

ত্রিপুরায় গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট সময় ০৩:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫