হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে হাত ধোঁয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সঠিকভাবে হাত ধোঁয়ায়ার নিয়ম প্রদর্শন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ”র সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা বিআরডিবি (প্রকল্প) অফিসার শাহিনুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্ব হাত ধোয়া দিবস বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ অভ্যাস হলেও এটি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ জীবনরক্ষাকারী অভ্যাস। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ করে এছাড়াও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, ৫ বছরের নিচে শিশুদের মধ্যে যে রোগগুলো মৃত্যু ও অপুষ্টির প্রধান কারণ—সেগুলোর অনেকটাই প্রতিরোধ করা সম্ভব নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 























