ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দল যাকে যোগ্য মনে করবে, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব: হারুণ অর রশীদ

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হারুণ অর রশীদ বলেছেন, “বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল—এই দল দেশের মা, মাটি ও মানুষের দল। মনোনয়ন চাইবেন অনেকেই, সবাই যোগ্য। কিন্তু যাকে দল সবচেয়ে যোগ্য মনে করবে, আমরা সবাই মিলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “রাজবাড়ীতে বিএনপির কোনো গ্রুপিং চাই না—আমরা সবাই ধানের শীষের লোক।”
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান টিটো, যুবদল নেতা রাসেল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য্য।
এছাড়াও কালুখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দল যাকে যোগ্য মনে করবে, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব: হারুণ অর রশীদ

আপডেট সময় ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫