ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানকে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছে। এছাড়া ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দেওয়ার দাবিও করেছেন তিনি। অপরদিকে পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। সেখানে থাকা অনেক আফগান সেনা নিহত ও বাকিরা পালিয়ে গেছে বলেও দাবি করেছে তারা। পরবর্তীতে জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের হামলায় তাদের ৯ সেনা নিহত হয়েছে।

রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেছেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবেন না।
পাক প্রধানমন্ত্রী বলেছেন, “পাকিস্তানের প্রতিরক্ষা থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রত্যেক উস্কানি এবং আফগানিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর এবং কার্যকর উপায়ে।”

তিনি আরও বলেছেন, “আমাদের সেনাদের পেশাদারিত্ব নিয়ে আমরা গর্বিত। পাক সেনাবাহিনী আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে শুধু কঠোর জবাবই দেয়নি, তারা ফিল্ডমার্শাল অসীম মুনিরের নেতৃত্বে তাদের কয়েকটি সামরিক পোস্টও ধ্বংস করে দিয়েছে। এতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের আফগানিস্তান মদদ দিচ্ছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেছেন, “আফগানিস্তানের নির্দিষ্ট কিছু ব্যক্তি সন্ত্রাসীদের সহায়তা করছে। আফগান অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে তাদের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী হামলা না হয়।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানের সেনারা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানকে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫