বান্দরবানের লামা উপজেলায় টাইফয়েড টিকা দান কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
১২ অক্টোবর রোজ রবিবার সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, লামা থানা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, সহকারী তথ্য অফিসার লামা রাসেদুল হক, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, টাইফয়েড টিকা দান কর্মসূচিতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লামা উপজেলা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জনের জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সকল অভিভাবককে সচেতন ও উৎসাহী হওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ শিরোনাম ::
লামায় টাইফয়েড টিকা দান কর্মসূচি উদ্বোধন
-
মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি : - আপডেট সময় ০৩:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- ৬৩১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























