রংপুরের পীরগঞ্জ উপজেলায় আনন্দ টিভির প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন।
তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। একই সঙ্গে পীরগঞ্জ পৌরসভার স্বীকৃত ঠিকাদার হিসেবেও তিনি নাগরিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
দায়িত্বশীল সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ এই তরুণ আনন্দ টিভি প্রতিনিধি নিয়োগে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহলে আনন্দের সঞ্চার হয়েছে। জানিয়েছেন একরাশ রজনীগন্ধার ভালোবাসার শুভেচ্ছা ।
আনোয়ার হোসেন জানান, “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য। আমি চাই পীরগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক, সচেতন ও ঐক্যবদ্ধ সমাজ হিসেবে গড়ে তুলতে।”
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন—আনোয়ার হোসেনের নেতৃত্ব ও কর্মপ্রচেষ্টা পীরগঞ্জসহ রংপুর অঞ্চলের সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে ।
তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি 























