ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি সমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০% বাড়ি ভাড়া, শত ভাগ উৎসব-ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ অন্যান্য সকল ন্যায্য সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। একই কারিকুলামে কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমান ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলার সহ-সভাপতি মোকলেসুর রহমান, ড. আসাদুল্লাহ্,  শ্রীপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কাপাসিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লা, সদর উপজেলার সভাপতি মাস্টার হাবিবুর রহমান, কালিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, শ্রীপুর উপজেলা কলেজ শাখার সভাপতি ডক্টর হারুনুর রশিদ,সহ আরো অনেকেই।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ফেডারেশনের নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যেন শিক্ষকরা যথাযথ মর্যাদা ও ন্যায্য সুবিধা নিয়ে শিক্ষা কর্যক্রম পরিচালনা করতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫