ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ৬ দফা দাবীতে শিক্ষক–কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরগুনা জেলা শাখার ব্যানারে, শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ।

এসময় বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হচ্ছেন না। যার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান দিন দিন নিম্নমুখী হয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে শিক্ষকদের মান উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষক জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমানে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরাই। আমাদেরকে সরকার থেকে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় সেটি দিয়ে ডাক্তারের ফি দিতে পারি না। ওষুধ কিনা তো পরের কথা। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আর কোনো প্রতিশ্রুতি নিতে চাই না। আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।

বক্তারা আরও বলেন, সম্প্রতি আমাদের যে দাবি ছিল, বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় তা পাঠানো হয়েছিল। কিন্তু পতিত সরকারের কিছু দোসর মন্ত্রণালয়গুলোতে থাকার কারণে আমাদের এই ন্যায্য দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যে সকল পতিত সরকারের দোসররা মন্ত্রণালয় বসে আছেন, আপনারা সাবধান হয়ে যান। অচিরেই আমাদের দাবি মেনে নিন না হলে আপনাদের পরিস্থিতিও পতিত সরকারের মতই হবে।

মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরগুনা জেলা শাখার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বরগুনা জেলা শাখার সভাপতি আবু জাফর মোঃ সালেহ ও সেক্রেটারী প্রফেসর আঃ রব সহ বরগুনা জেলার বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও কর্মচারী বৃন্দ এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ৬ দফা দাবীতে শিক্ষক–কর্মচারীদের মানববন্ধন

আপডেট সময় ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫