ফরিদপুরের সালথায় মসজিদ নিয়ন্ত্রণ ও চাবি চাওয়াকে কেন্দ্র করে গ্রাম্য দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহির দিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে দিকে স্থানীয় মসজিদের চাবি চাওয়াকে কেন্দ্র করে বাহির দিয়া গ্রামের ইমরান মাতুব্বরের সমর্থকদের সাথে মৌলভী এ মায়েদ হোসেনের সমর্থকদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উপায় গ্রুপের শত শত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা,ভেলা,শরকি,টেটা ও ইটের টুকরো নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষ আশপাশের পায়ে গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ অংশগ্রহণ করেন। এক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয় ও কয়েকটি বসতকরে হামলা হয়।
স্থানীয় সুতি আরো জানা যায় ইমরান মাতুব্বর ও মৌলভী হেমায়েত হোসেন দুজনই বিএনপি’র কর্মী কবে তাদের দলীয় কোন পথ পদবী নেই।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, বাহির দিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে বলে তিনি জানান।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি: 























