ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় গাঁজা ও নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে এক নারী মাদক কারবারি গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্ত্রীকে রেখে স্বামী পালিয়ে গেলেও স্ত্রী গাঁজা, নগদ টাকাসহ গ্রেপ্তার হন।

আটক হওয়া মাদক কারবারির নাম তানিয়া (৩৪)। তিনি সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামের পলতাক আসামি সবুজের স্ত্রী।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, এসআই বিকাশ কর্মকার, এএসআই নাসির উদ্দিন কনস্টেবল মাহমুদ, কাওসার, মাহাফুজুর ও সুমাইয়াসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামে একটি ঘরে মাদক কেনাবেচা চলছে।

সংবাদ পেয়ে রাত সোয়া ১১টায় ডিবি পুলিশ উত্তর ইটবাড়িয়া গ্রামের তুলাতলা গ্রামে মাদক কারবারি পলাতক আসামি সবুজের বাড়িতে উপস্থিত হন। ডিবির উপস্থিতি টের পেয়ে স্বামী সবুজ পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা, বিক্রয়ের ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইকরাম হোসেন জানান, ডিবি অভিযানে গাঁজা, বিক্রি করা টাকা ও ডিজিটাল মিটারসহ এক নারী মাদক কারবারি আটক হয়। এ ঘটনায় নারী মাদক কারবারি তানিয়া ও তার স্বামী সবুজকে আসামি করে সদর থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় গাঁজা ও নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ১০:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫