ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে আটক ১৮ বাংলাদেশিকে পরিবারে হস্তান্তর

সাতক্ষীরায় সীমান্তে আটক ১৮ বাংলাদেশিকে পরিবারে কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় তারা বিএসএফের (ভারতের সীমান্তরক্ষা বাহিনী) হাতে আটক হয়। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছে- শ্যামনগরের ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, তার স্ত্রী রাবেয়া খাতুন ও শিশু ছেলে রায়হান মোল্যা (১), আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, তার স্ত্রী রিজিয়া খাতুন ও ছেলে ইয়াসিন ঢালী (১৫), নূর ইসলাম ও তার পরিবার, দাতিনাখালী গ্রামের উমর ফারুক এবং খুলনার বয়রা এলাকার ফারুক সরদার ও তার পরিবার।

বিজিবির তলুইগাছা বিওপির নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করেন। পরে সাতক্ষীরা সদর থানায় তাদেরকে সোপর্দ করা হয়।

ফেরত আসা ফারুক সরদার বলেন, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফুিকর রহমান বলেন, থানায় সোপর্দ হওয়া ১৮ জনকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্তে আটক ১৮ বাংলাদেশিকে পরিবারে হস্তান্তর

আপডেট সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫