জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের আমইর এলাকায় গতকাল ০৮ অক্টোবর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (আমইর বিডি ০২৪৫)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে আগাপে সোশাল কনসার্ন এবং অর্থায়ন করে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদ। তিনি কন্যা শিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নিরসন এবং শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউসিওয়াইএফ-এর শিশু সুরক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন নাহার তানি। তিনি শিশু অধিকার এবং কন্যা শিশুদের সামাজিক অবস্থান নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন এবং বাস্তবভিত্তিক উদাহরণ তুলে ধরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডব্লিউসিওয়াইএফ-এর শিশু সংগঠক মোঃ সাকিব আল হাসান। তিনি অভিভাবকদের প্রতি পরিবারে কন্যা শিশুদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির আহ্বান জানান।
আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে ছিলেন স্থানীয় রাজনীতিবিদ প্রভাত রায়, রানীগঞ্জ রজত বসাক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মকবুল হোসেন, সামাজিক প্রতিনিধি গোবিন্দ রায়, এলসিসি সদস্য ও পিডিএ প্রতিনিধি সমূয়েল বিশ্বাস, এবং এলসিসি চেয়ারম্যান রসনা রায়।
অনুষ্ঠানে বেশ কয়েকজন কন্যা শিশু নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে সমাজে তাদের মুখোমুখি হওয়া বৈষম্য ও সমস্যাগুলো তুলে ধরে। আলোচনা সভার ফাঁকে ফাঁকে গান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নাট্যাংশ পরিবেশন করে শিশুরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (আমরই বিডি ০২৪৫)-এর প্রকল্প ব্যবস্থাপক ইষ্টের আলপনা দাস।
অনুষ্ঠানে উপস্থিত সকলে কন্যা শিশুদের অধিকার রক্ষায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 























