ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, দুই পুলিশ আহত, আটক-৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআই সহ ২জন আহত হয়েছে।
পুলিশের ওপর হামলার ঘটনায় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায়। বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।পুলিশ লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এসময় হামলায় এসআই রাসেল, আহাম্মেদ, কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন।তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটন মিয়া, তার মা ফিরোজা বেগম ও ওই এলাকার রিপন মিয়া নামে তিন জনকে আটক করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, দুই পুলিশ আহত, আটক-৩

আপডেট সময় ০১:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫