সংবাদ শিরোনাম ::
বুটেক্স ভিসি জুলহাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুমাইয়া রাতির অসাধারণ সাফল্য মেসির সঙ্গে গোলের লড়াই নিয়ে ভাবেন না এমবাপে বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী রোহিঙ্গা ও স্থানীয় উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি সহায়তা সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’ আতঙ্কে স্থানীয়রা কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাধারণ মানুষের জীবন নিয়ে ভয়ংকর মরণখেলায় মেতেছে অসাধু চক্র

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিওবার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স-এ ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি।

শহিদুল আলম ভিডিওবার্তায় বলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।’

এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আলজাজিরা জানায়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নৌকার কনভয়ে আক্রমণ করেছে। গাজার দিকে যাত্রা করার সময় এ বহরে থাকা বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে দখলদাররা।

ফ্লোটিলা জানিয়েছে, সামরিক বাহিনী দ্য কনসায়েন্স নামের একটি নৌকায় হামলা করে। এটি শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, ডাক্তার এবং কর্মী বহন করছিল। এ জাহাজের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাও আক্রমণ করে ইসরায়েলিরা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-বার্তায় ফ্লোটিলায় অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, আইনি নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত তাদের দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুটেক্স ভিসি জুলহাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

আপডেট সময় ০৩:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫