ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

আবরার ফাহাদ বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক : আখতার হোসেন

ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত শহীদ আবরার ফাহাদকে বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন ও শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আমরা জুলাই মাসে যেমন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলমতের ঊর্ধ্বে উঠে চব্বিশের অভ্যুত্থানে একত্র হয়েছিলাম, ঠিক তেমনি ঘটনা ঘটেছিল আবরার ফাহাদের হত্যার পর। ফ্যাসিবাদী আমলে প্রথমবার আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখেছিলাম এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে।

তিনি বলেন, আবরার ফাহাদ হত্যার পর ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, বামপন্থী সংগঠনসহ বাংলাদেশের সব ছাত্রসংগঠন ও সাধারণ মানুষ সংগঠিত হয়েছিল। হাজার হাজার ছাত্রজনতা কোনো সাংগঠনিক কাঠামো ছাড়াই রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছিল ন্যায়বিচারের দাবিতে।

জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো সার্বভৌমত্বের সংকট। প্রতিবেশী দেশের আগ্রাসনের মুখে তিনি ছিলেন প্রতিরোধের প্রথম কণ্ঠ। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে আবরার ফাহাদ যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রেস সচিব শফিকুল আলম, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

আবরার ফাহাদ বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক : আখতার হোসেন

আপডেট সময় ০৬:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫