ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫: জাজিরায় ড্রোনে নদী পাহারা

মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত “মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫” বাস্তবায়নে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ড্রোনের মাধ্যমে নদীপথে নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আধুনিক প্রযুক্তির এই ব্যবহারে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরা রোধে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জনাব বিশ্বজিৎ কুমার দেব, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর; জনাব মোঃ মাহবুবুর রহমান, উপ-প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা; জনাব মোহাম্মদ মামুন অর রশিদ চৌধুরী, উপ-প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা; জনাব মোঃ রেজাউল শরীফ, উপজেলা মৎস্য অফিসার, জাজিরা, শরীয়তপুর; এবং জনাব মোঃ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ, মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি, জাজিরা, শরীয়তপুর।

প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে চলমান এ অভিযানে ড্রোন ব্যবহার করে নদীপথে নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করা হচ্ছে।

অভিযানে ব্যবহৃত ড্রোন থেকে রিয়েল-টাইম ভিডিও ফুটেজ নিয়ন্ত্রণকক্ষে পাঠানো হচ্ছে, যার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে পারছে। এতে অবৈধ জাল ব্যবহার ও মা ইলিশ ধরার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মৎস্য কর্মকর্তারা জানান, প্রযুক্তির সহায়তায় এখন নদীপথে টহল কার্যক্রম আরও কার্যকর ও দ্রুততর হয়েছে। স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫-এর লক্ষ্য ইলিশের প্রজনন সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবিকায় স্থিতিশীলতা নিশ্চিত করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫: জাজিরায় ড্রোনে নদী পাহারা

আপডেট সময় ০৩:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫