ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার করেছে নৌপুলিশ

বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার করেছে নৌপুলিশ। বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে পাচারকালে দু’টি মাথা সহ ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে নৌপুলিশ। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানীতে অভিযান চালায় নৌপুলিশ। এসময় চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল এলাকা থেকে পাচারের সময় দুটি মাথাসহ তিনটি বস্তায় ভরা ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে পাথরঘাটা চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দকৃত হরিণের মাংস কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বরগুনায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার করেছে নৌপুলিশ

আপডেট সময় ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫