ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিএনপি নেতার জামায়াতে যোগদান

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন।

জানা গেছে, গত ১৪ মে ঘোষিত উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আমিনুল ইসলাম ফুলুকে ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। তবে কমিটি ঘোষণার পর বিভিন্ন অসংগতির অভিযোগ তুলে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল।

বিএনপির নেতা আমিনুল ইসলাম ফুলু বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও আদর্শকে শক্ত ভিত্তি দিতে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। জনসেবার ধারাবাহিকতায় এখান থেকেই কাজ করে যেতে চাই।

উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন বলেন, আমিনুল ইসলাম ফুলুর মতো অভিজ্ঞ নেতা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগ দিয়েছেন।

আমরা দোয়া করি, তিনি আজীবন ইসলামী আন্দোলনের এ পথে থাকবেন। তার অংশগ্রহণে আগামী দিনে জামায়াতের গণআন্দোলন আরও বেগবান হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

কুড়িগ্রামে বিএনপি নেতার জামায়াতে যোগদান

আপডেট সময় ০২:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫