ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩ কোটি টাকা আত্মসাৎ, এনজিওর পাঁচজনকে পুলিশে দিলেন গ্রাহকরা

চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মা ও শিশু কল্যাণ সংস্থা নামের একটি এনজিওর ৫ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রাহকরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মা ও শিশু কল্যাণ সংস্থার নামোশংকরবাটি বাগানপাড়া শাখায় ওই ৫ কর্মকর্তা-কর্মচারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন, মা ও শিশু কল্যাণ সংস্থার বাগানপাড়া শাখার ম্যানেজার মোছা. সামলা, ক্যাশিয়ার সুমেরা, কর্মী মোনয়ারুল ইসলাম, হালিমা খাতুন ও নাফিসা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি উজ্জলপাড়া মহল্লার তাজেমুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম বলেন, আমি জমি বিক্রি করে ৬ লাখ ৭৫ হাজার টাকা এই এনজিওতে রেখেছিলাম। কিন্তু টাকা উত্তোলন করতে দিচ্ছিল না। গত ছয় মাস থেকে দেব দিচ্ছি করছে কিন্তু দিচ্ছে না। তাই সবাই মিলে তাদের পুলিশে দিয়েছি।

একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম বলেন, আমার ও আমার স্বজনদের মোট ১৮ লাখ টাকা এনজিওটিতে আছে। কিন্তু তারা টাকা দিতে চাইছে না। কয়েকজন কর্মকর্তা টাকা নিয়ে পালিয়ে গেছেন। তাই অন্য কর্মীদের আমরা আটক করে রেখেছিলাম। পরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে শিশু কল্যাণ সংস্থার পাঁচজনকে আটক করা হয়েছে। গ্রাহকদের তালিকা করা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

৩ কোটি টাকা আত্মসাৎ, এনজিওর পাঁচজনকে পুলিশে দিলেন গ্রাহকরা

আপডেট সময় ১২:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫