ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামায়েতের মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়কালে তার মৃত্যু হয়। মৃত জহিরুল হক রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।

তাবলিগ জামাতে থাকা মৃত জহিরুল হকের চাচাতো ভাই মো. রমজান আলী জানান, মঙ্গলবার আসরের নামাজের পর কিছুটা অসুস্থতা বোধ করেন জহিরুল হক। এরপর একজন সাথী ভাইয়ের সঙ্গে করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে যান তিনি। পরে সেখান থেকে এসে সন্ধ্যায় মাগরিবের নামাজে অংশ নেন। নামাজরত অবস্থায় রুকুতে গেলে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে জহিরুল হককে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গেল ২৯ আগষ্ট রংপুর থেকে তিনি ও তার চাচাতো ভাই জহিরুল হকসহ ১২ জন তাবলিগ জামায়েতর সাথী নিয়ে ভোলায় আসেন। বর্তমানে তারা লালমোহনের দালাল বাজার জামে মসজিদে অবস্থানকালে এ ঘটনা ঘটে।

এখানে তার প্রথম জানাজা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে জানিয়েছেন তাবলিগ জামায়েতের নেতৃত্ব দেওয়া আমির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামায়েতের মুসল্লীর মৃত্যু

আপডেট সময় ০৮:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫