ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুরে স্কুলে যুবকের হামলায় শিক্ষক-শিক্ষার্থী সহ আহত ২০

লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে নেশাগ্রস্ত এক যুবকের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে সুমন হোসেনের বিরুদ্ধে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঠদান চলাকালে সুমন বিদ্যালয়ের ওয়াশরুমে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে প্রথমে গালাগালি করে এবং পরে লাইব্রেরি কক্ষে ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে শিক্ষক সেতারা পারভিনসহ শিক্ষার্থী রেদোয়ান হাছান রুপম, মো. ইয়াছিন, অনুশ্রী রানী দাস, আনাফ শারিয়ারসহ প্রায় ২০ জন আহত হন।
শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সুমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন- “হঠাৎ করে এক যুবক এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষকরা বাধা দিলে তাদেরও পেটায়। বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেছে। এতে ১৫ শিক্ষার্থী ও ৩ শিক্ষক আহত হয়েছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনায় দুপুরে প্রধান শিক্ষক বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন,“শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত সুমন মাদকাসক্ত।”
স্থানীয়রা জানান, সুমন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নেশাগ্রস্ত। এর আগেও শিক্ষার্থী ও পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

লক্ষ্মীপুরে স্কুলে যুবকের হামলায় শিক্ষক-শিক্ষার্থী সহ আহত ২০

আপডেট সময় ০৭:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫