ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

তিস্তা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, ১৩ নৌকা বিনষ্ট করল প্রশাসন

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামালও জব্দ করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে টানা তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান। তাকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বিজিবি ও পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে নদী থেকে উত্তোলিত পাথর বহনের কাজে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে পাথর তোলা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। পাশাপাশি নদী ভাঙনের আশঙ্কাও বাড়ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, আমরা চেষ্টা করছি নদী থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে। আজকের অভিযানে ১৩টি নৌকা বিনষ্ট করা হয়েছে এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

তিস্তা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, ১৩ নৌকা বিনষ্ট করল প্রশাসন

আপডেট সময় ০৬:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫