ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ৮৬ বিশেষ টহল টিম

ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

তিনি বলেন, জেলার ৯টি উপজেলায় মোট ৭৫৮টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯৮টি, মধুখালীতে ১৫৭টি ও বোয়ালমারীতে ১২২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকবে। অন্য মণ্ডপগুলোতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই সব পূজামণ্ডপকে বহিস্তরের নিরাপত্তা চাদরে আনা হয়েছে।

পুলিশ সুপার বলেন, মাঠে থাকবে ৭১টি মোটরসাইকেলভিত্তিক ভ্রাম্যমাণ টহল দল ও ১৫টি পৃথক ভ্যান টিম। জেলার গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে ১১টি চেকপোস্ট। চুরি-ছিনতাই রোধে কাজ করবে পুলিশের বিশেষ টহল দল। পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন ৩০ জন ডিবি পুলিশ এবং ২৫ জন ডিএসবি সদস্য।

তিনি আরও বলেন, পূজার আগে জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তার করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পূজা উপলক্ষে এক সপ্তাহ জেলার সব মদের দোকান বন্ধ থাকবে। পূজার সময় মাদক সেবন, ডিজে পার্টি কিংবা অশ্লীল গান বাজানো যাবে না। মণ্ডপগুলোতে বাজাতে হবে শ্যামাসংগীত, কীর্তনসহ ধর্মীয় সংগীত।

এ ছাড়া, জেলার ৩৭৮টি পূজামণ্ডপ ইতোমধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বাকিগুলোও ধীরে ধীরে ক্যামেরার আওতায় আসবে বলে জানান পুলিশ সুপার।

তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল এবং ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদউজ্জামান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ৮৬ বিশেষ টহল টিম

আপডেট সময় ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫