ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, কিশোরগঞ্জে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

গতকাল রাতে জেলা শহরের আখড়া বাজার চত্বর থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদয়াল চত্বরে গিয়ে শেষ হয়।

এনসিপি ও যুবশক্তির নেতারা মিছিলে ‘আখতারের ওপর হামলা কেন, এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নাগরিক পার্টির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবশক্তির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ মিছিলে বিলুপ্ত ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য সচিব মো. জুবায়ের আলম, যুগ্ম সদস্য সচিব হোসাইন আহমেদ সাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিক্ষোভকারীরা।

এতে বিক্ষোভকারীরা বলেন, বিদেশে রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন এবং সরকারের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পূর্বের বিভিন্ন কর্মকাণ্ডের আনুষ্ঠানিক বিচারের দাবি উত্থাপন করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আখতার হোসেন। তার সামনে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সে সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে তার ওপর ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়। এরপর সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আখতার হোসেনকে ঘিরে দাঁড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, কিশোরগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় ১১:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫