ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (২৭) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের কাউতলী পূর্বপাড়ার শেখ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী। তিনি প্রায় ৬–৭ মাস ধরে আমানুল হক সেন্টুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় গৃহকর্মী আছিয়া ময়লা ফেলতে বাসার সিঁড়ি দিয়ে নামার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু

আপডেট সময় ০৭:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫