ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেঝেতে পড়ে ছিল দুই সন্তানের মরদেহ, খাটের ওপর মায়ের

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার মালয়েশিয়া প্রবাসী শাহীনের স্ত্রী শেখা আক্তার (৩০), ছেলে আলভী (৯) ও মেয়ে সাইফা (২)।

ওসি এসএম আমান উল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বাড়ির মালিক ও স্থানীয়দের সহায়তায় ওই বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। ঘরের মেঝেতে ছেলে-মেয়ের ও খাটের ওপর মায়ের মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে ওই নারী নিজে তার দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। ঘটনাস্থলে বিষের বোতলও পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটতে পারে। নিহতের স্বামী মালয়েশিয়াতে থাকেন। ওই বাসায় ওই নারী দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মেঝেতে পড়ে ছিল দুই সন্তানের মরদেহ, খাটের ওপর মায়ের

আপডেট সময় ০৪:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫