ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

একই রশিতে ঝুলছিল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, জানা গেল কারণ

লালমনিরহাটের হাতীবান্ধায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৬)।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে অলি মিয়ার মা শরিফা বেগমের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক আঘাত করে। যা নিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় অলি ও তার অন্তসত্ত্বা স্ত্রী ছকিনা নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাতে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

একই রশিতে ঝুলছিল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, জানা গেল কারণ

আপডেট সময় ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫