ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার অভিযান চলছে

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যৌথ বাহিনীও যোগ দিয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি। ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে।

আহতরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম ১০০%, মো. নুরুল হুদা ১০০%, মো. জয় হাসান ৫%। তবে আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার অভিযান চলছে

আপডেট সময় ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫