ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভোলার তজুমউদ্দিনে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে বিষধর সাপের কামড়ে অলিউল্লাহ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত অলিউল্লাহ মিয়া উপজেলার শম্ভুপুর ইউনিয়নের মৃত আব্দুল আলীর ছেলে। তিনি ৮ সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে কলাবাগানে কাজ করতে যান অলিউল্লাহ মিয়া। সেখানে কাজ করার সময় একটি বিষধর সাপে কামড় দেয় তাকে। পরে বাসায় এসে স্বজনদের বিষয়টি জানালেও তেমন গুরুত্ব দেননি তিনি। এরপর ভোর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পুনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে সকাল ৯টায় ভোলার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর নিহতের পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। স্থানীয়রা বলছেন, সাপে কাটার বিষয়টি গুরুত্ব দিলে হয়তো বেঁচে যেতো একটি তাজা প্রাণ। এছাড়াও হাসপাতালগুলোতে কোন বেক্সিন পাওয়া যায় না। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ভোলার তজুমউদ্দিনে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৩:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫