বেতনভাতা বৃদ্ধির দাবিতে বাসের চালক, শ্রমিক ও সুপারভাইজারদের ডাকা ধর্মঘটের কারনে চাঁপাইনবাবঞ্জে সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। রাজশাহী নেতৃবৃন্দ এ কর্মসূচী ঘোষনা করেন।
বাস বন্ধের কারনে যাত্রীরা পড়েছেন বিপাকে, বাসস্ট্যান্ডে এসে তারা ফিরে যাচ্ছেন।
বাস শ্রমিক ও চালকরা বলছেন, জীবনযাত্রায় ব্যায় বাড়লেও তাদের বেতনভাতা বাড়ানো হয়নি, মালিকরা শুধু আশ্বাসই দিয়েছেন, কিন্ত বাস্তবায়ন করেননি। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই দাবি আদায়ে বাসবন্ধ রেখেছেন তারা।
এদিকে বাস কাউন্টারের কর্মকর্তারা জানিয়েছেন আপতত তারা টিকিট বিক্রি বন্ধ রেখেছেন, বাস চালুর সিদ্ধান্ত হলেই টিকিট বিক্রি করবেন। তবে কখন বাস চালু হতে পারে, সে সম্পর্কে তারা কিছুই বলতে পারেননি, বলেন সিদ্ধান্ত রাজশাহী শ্রমিক আর ঢাকায় মালিকদের মধ্যে হবে, সিদ্ধান্তের অপেক্ষায় আমরাও আছি। তবে বেতনভাতা সমস্যা নিরশন হওয়ায় শুধুমাত্র একতা পরিবহনের বাস চলাচল করতে দেখা যায়।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 




















