ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বরিশাল

সবজির দাম কমলেও বৃষ্টিতে দেখা মিলছে না ক্রেতার

বরিশালে দুই দিনের টানা বৃষ্টির কারণে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ১৫-২০ টাকা কমে বিক্রি করতে দেখা গেছে। তবে দাম কমালেও বৃষ্টির কারণে তুলনামূলক ক্রেতা কম বল জানিয়েছেন পাইকারি বাজারের বিক্রেতারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বরিশালের একমাত্র পাইকারি সবজির বাজার, বাংলাবাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে ২৫-৩০ টাকা বিক্রি হলেও দুদিন ধরে ২০-২৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কাঁচামরিচ গত সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হলেও দুদিন ধরে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে, বরবটি গত সপ্তাহে কেজি ৩০ টাকা ছিল এখন ২০ টাকা, করল্লা ৪০ টাকা থেকে কমে ৩০-৩৫ বিক্রি হচ্ছে, পটোল ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি করতে দেখা গেছে। এর মধ্যে বেগুন ৪০-৫০ টাকা, ঢেড়স ১৫-২০ টাকা, লাউ আকার ভেদে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচকলা ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজার ঘুরেও দেখা গেছে একই চিত্র। দুদিনের বৃষ্টির কারণে প্রতিটি সবজি গত সপ্তাহের তুলনায় ১৫-২০ টাকা কমে বিক্রি হচ্ছে। শসা গত সপ্তাহ থেকে ৩০-৪০ টাকা করে কেজি বিক্রি হলেও এখন ২৫-৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ গত সপ্তাহে ১২০-১৪০ টাকা বিক্রি হলেও এখন ১২০ টাকা, বরবটি কেজি ৩৫ টাকা, করল্লা ৩৫-৪০ টাকা, পটোল ৩০-৩৫ টাকা, করল্লা ৩৫-৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

অপরদিকে মাংসের বাজারে ব্রয়লার মুরগি, গরুর মাংস ও খাসির মাংসের দাম বেশ কিছু দিন ধরে স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া মাছ বাজারে ঘুরে দেখা গেছে, রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১৫০-১৮০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন সবজির দাম নাগালের মধ্যে থাকলেও মাছের দাম নাগালের বাইরে। নগরীর বাংলাবাজারে আসা আমিনুল ইসলাম জানান, শুধু তেলাপিয়া ও পাঙ্গাস মাছ ছাড়া সব মাছের দাম আগের চেয়ে অনেক বেশি। আর ইলিশ মাছের কথাতো বাদই দিলাম। ইলিশ এখন শুধু এক শ্রেণির মানুষের জন্য। আজকাল ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে সাধ্যমতো কিছুই কেনা যায় না।

নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, দুদিন ধরে বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম কমেছে। পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যানভাড়া দিয়ে আনতে হয়। তার মধ্যে বৃষ্টির কারণে সবজায়গাতেই খরচ কিছুটা বাড়িয়ে দিতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তবুও পাইকারি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করা হয়।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জানান, দুইদিন ধরে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে সব সবজিতে ১৫-২০ টাকা কমেছে। বৃষ্টির কারণে পরিবহন খরচ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। তবুও কম দামে সবজি বিক্রি করে আশানুরূপ ক্রেতার দেখা মিলছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বরিশাল

সবজির দাম কমলেও বৃষ্টিতে দেখা মিলছে না ক্রেতার

আপডেট সময় ১২:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫