ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গতকাল উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও মাঝিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, চারটি চুন কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে উৎপাদন চলছিল। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটটি ভাট্টি ও সরঞ্জাম এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাট্টির মালামাল নষ্ট করা হয়।

এ ছাড়া প্রায় দেড় কিলোমিটার এলাকায় ২০০ বাড়ির পাঁচ শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও ১০টি বার্নার জব্দ করা হয়।

তিতাসের কর্মকর্তারা বলেন, এর আগে পাঁচ দফায় এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালী মহল ও দালাল চক্রের সহায়তায় পুনরায় চালু করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, “অবৈধ গ্যাস সংযোগ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।”
অভিযানে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ১১:৪৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫