ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ধানের শীষের পক্ষে বোরহানউদ্দিনে মিলন মিয়া স্মৃতি সংসদের গনসংযোগ

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার নামে প্রতিষ্ঠিত মরহুম সাইদুর মিলন মিয়া স্মৃতি সংসদের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিতে পৌরসভার জনসাধারণের মাঝে গনসংযোগ করেছেন প্রয়াত মেয়র মিলন মিয়ার দুই সন্তান মেহেদী হাসান সাগর ও মোস্তাফিজুর রহমান শাওন।

রবিবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে গনসংযোগ শুরু হয়ে পৌরবাজারের বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিলির মধ্য দিয়ে শেষ হয়। এসময় তারা পথচারী ও দোকানিদের হাফিজ ইব্রাহিমের সালাম পৌঁছে দিয়ে আগামী সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে আহ্বান জানান।

আসন্ন নির্বাচনে উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মরহুম মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর বলেন -আগামী জাতীয় নির্বাচন হবে অনেক কঠিন।তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ তথা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ের জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। আমার বাবা মরহুম মিলন মিয়া বোরহানউদ্দিন পৌরসভার তিন তিনবারের মেয়র ছিলেন, আপনাদের সুখে ও দুঃখে পাশে ছিলেন। তারই ধারাবাহিকতা আমি মরহুম মিলন মিয়ার বড় ছেলে হিসেবে আমার বাবার মতো আপনাদের পাশে থাকবো। আর আপনাদের কাছে অনুরোধ ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পূর্বের ন্যায় ভোলা ২ আসনের উন্নয়নে সুযোগ করে দিবেন। এইসময় উপস্থিত ছিলেন – মো. আমজাদ হোসেন, মো. কাশেম, বাহার বাকলাই ও শিপন বাকলাই সহ পৌর বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ধানের শীষের পক্ষে বোরহানউদ্দিনে মিলন মিয়া স্মৃতি সংসদের গনসংযোগ

আপডেট সময় ০৯:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫