ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জানাজায় অংশ নিতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে বাসের ধাক্কায় ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত গোবিন্দপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির আহম্মদের ছোট ছেলে। তিনি ফেনী সরকারি কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইশতিয়াক আহমেদ শান্ত তার এক বন্ধুর নানির জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বটতলা এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় সোনাগাজীগামী একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম ফিরোজ নামে নিহতের এক সহপাঠী বলেন, বন্ধুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না। পড়াশোনার জন্য প্রবাসে চলে যাবে বলে আজ সন্ধ্যায় শান্ত আমার সঙ্গে দেখা করতে ফেনী শহরে আসার কথা ছিল। ছেলে হিসেবেও শান্ত অত্যন্ত ভালো ছিল। পরিবারে দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। এমন করুণ মৃত্যুতে সকলে শোকে স্তব্ধ।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিষয়টি অবগত হয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস বা চালক সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জানাজায় অংশ নিতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৮:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫