ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

যাবজ্জীবনের সাজা এড়াতে ১৪ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার

যাবজ্জীবনের সাজা এড়াতে দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে থাকা বেলাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। নোয়াখালীর চাটখিলের একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টায় চট্টগ্রামের আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের রমাপুর গ্রামের বারেকের ছেলে।

জানা যায়, ২০১২ সালের একটি হত্যা মামলায় আদালত বেলাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া দণ্ডবিধির ৪৫৮ ও ৩৮০ ধারায় তাকে পৃথকভাবে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি যৌথ দল আসামি বেলালকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় নিশ্চিত করে এবং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে।

তিনি আরও জানান, তাকে চাটখিল থানার মাধ্যমে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

যাবজ্জীবনের সাজা এড়াতে ১৪ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫