ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ইসলামপন্থি সব দল ঐক্যবদ্ধ হলে নির্বাচনে বিজয় নিশ্চিত: দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছর আমরা নির্যাতিত হয়েছি। আর কোনো স্বৈরাচারীর হাতে এই বাংলার মাটিতে মজলুম জনগণ নির্যাতিত হবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী (সা.) সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেলাওয়ার হোসেন বলেন, ‌‘আমরা এক হয়ে এই দেশ থেকে সুদ, ঘুস, দুর্নীতি ও নির্যাতন-নিপীড়নকে চিরতরে দূর করতে চাই। এদেশে ৮৫ ভাগ মানুষ মুসলমান। এখানে ফজরের আজানের ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙে, এশার নামাজ শেষে আমরা ঘুমাতে যাই। অথচ এত বছরেও আমরা প্রকৃত কল্যাণ দেখিনি। খুন, গুম, ধর্ষণ, নিপীড়নের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা উলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বি মোর্তজাবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিন।

বক্তব্য রাখেন জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ইসলামপন্থি সব দল ঐক্যবদ্ধ হলে নির্বাচনে বিজয় নিশ্চিত: দেলাওয়ার

আপডেট সময় ০৬:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫