ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন এসপি

সুন্দরবনের জলদস্যুদের তথ্য দিলে নাম পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাবুরা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন কোন শিক্ষক স্কুলে আসে না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না তাদের তালিকার করার নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী প্রমুখ।

এর আগে সভায় এলাকাবাসী অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার বিদ্যালয়ের মাঠগুলাে মুক্ত করে দেওয়া দাবি জানান। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিট অফিসার অভীক বড়াল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন এসপি

আপডেট সময় ০৯:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫