ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শেরপুরে নদীতে পানি বৃদ্ধি, মহারশি ও সোমেশ্বরী নদীর কয়েকটি স্থানে ভাঙন

  • শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মহারশি ও সোমেশ্বরী নদীর কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীগুলোর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কিছু চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার ফসলি জমি ও ঘর-বাড়ি প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ পানি বাড়তে শুরু করায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক পরিবার গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, এই পানি অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এসেছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে শুকনো খাবার ও টিন মজুদ রয়েছে।

ভাঙন পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো গত বছর ছিল না। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হচ্ছে, ভাঙন রোধে কাজ চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিলে জরুরি সহায়তা দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

শেরপুরে নদীতে পানি বৃদ্ধি, মহারশি ও সোমেশ্বরী নদীর কয়েকটি স্থানে ভাঙন

আপডেট সময় ০৬:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫