ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রহিম গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার একটি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মো. রহিম (৪৪) দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন আন্ডারচর ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত রহিম আন্ডারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আব্দুল গনির ছেলে।

র‌্যাব জানায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর কমলনগর থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলায় (মামলা নং-১১, জিআর-১৫৮/২০১৪, নারী ও শিশু মামলা নং-১৩৩/২০১৫) আদালতে বিচারকার্য শেষে ২০২২ সালের ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর রহিমকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামী রহিম গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম তার পরিচয় ও মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ার জন্য নোয়াখালী জেলার সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রহিম গ্রেফতার

আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫