ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

বেশি দামে সার বিক্রি, ডিলারকে লাখ টাকা জরিমানা

  • শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সারের ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্স ছাড়া বিক্রি করায় অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আখেরমামুদ বাজারে তাদের এ জরিমানা করা হয়। জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করছিল। এ অভিযোগে সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযানকালে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বিএডিসি ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। একইসঙ্গে লাইসেন্সবিহীনভাবে সার বিক্রির দায়ে কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সুযোগ নেই। আমরা অভিযোগ পেলেই অভিযান চালাচ্ছি। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

বেশি দামে সার বিক্রি, ডিলারকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫