ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে অবস্থা, যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। সকাল থেকেই ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে আসেন কয়েকজন স্থানীয় জনতা। তখনই পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। ফলে তারা সড়ক অবরোধ করতে পারেনি।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক(এসআই) সাফুর আহমেদ বলেন, আমাদের রেলপথ ক্লিয়ার আছে। সকাল থেকে কোনো প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, সকালে ভাঙ্গা হয়ে খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় গেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনা গেছে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ বলেন, আমরা চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং জনসাধারণ অতিরিক্ত ভোগান্তির শিকার না হন। এজন্য পুলিশ মাঠে আছে। তবে পুকুরিয়াতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। ফলে ঢাকা-বরিশাল ও খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তাদের ভাষায়- এটি ন্যায্য আন্দোলন, কেউ যেন ফ্যাসিস্ট বা অন্য কোনো রং না মাখায়।

তারা বলেন, এ আন্দোলন আমাদের প্রাণের দাবি, শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রশ্ন। প্রশাসন যদি মনে করে আমরা চুপচাপ মেনে নেব- তাহলে ভুল করছে।

তারা আরও বলেন, আমরা জানি আন্দোলন মানে ভোগান্তি। কিন্তু ভাঙ্গা রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। রাস্তায় বসতে হলে, বসবো। প্রয়োজনে রাত কাটাবো মহাসড়কে। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অবিচার হলে প্রতিবাদ করবই। আলগী আর হামিরদী ভাঙ্গার ছিল, ভাঙ্গারই থাকবে— এটাই আমাদের শেষ কথা।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামিরদী ও আলগী ইউনিয়নের মনসুরাবাদ, পুকুরিয়া, সুয়াদী এলাকার মহাসড়কে সংলগ্ন বাজার ও দোকানপাটগুলো কম খুলেছে। সবার মধ্যে চাপা ক্ষোভ ও ভয় কাজ করছে। এই এলাকার লোকজনও গতকাল রাতে নিজের ঘরে ঘুমায়নি। আশপাশের এলাকার বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে রাত্রিযাপন করেছে পুলিশের ভয়ে।

প্রসঙ্গত, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে গত রোববার থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় জনতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে অবস্থা, যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫