সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক কালুখালীর সন্তান সিফাত ৬ দিন মৃ-ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ!

বিশিষ্ট আইনজীবী ও ইনকাম ট্যাক্স বিডির প্রতিষ্ঠাতা আমান উল্লাহ সরকারের জন্মদিনে বিশেষ আয়োজন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

বিশিষ্ট আইনজীবী, ঢাকা প্রেসের প্রকাশক এবং ইনকাম ট্যাক্স বিডি’র প্রতিষ্ঠাতা আমান উল্লাহ সরকারের জন্মদিনকে কেন্দ্র করে বৃহষ্পতিবার এক বিশেষ আয়োজনের আয়োজন করে ইনকাম ট্যাক্স বিডি পরিবার। এদিন তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও প্রজ্ঞার কথা স্মরণ করে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

আমান উল্লাহ সরকার দীর্ঘদিন ধরে দেশের আয়কর পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কর বিষয়ে তাঁর অনন্য দক্ষতা, গবেষণাধর্মী বিশ্লেষণ এবং সহজ ভাষায় উপস্থাপিত রচনাগুলো করদাতা ও নবীন পেশাজীবীদের জন্য দিকনির্দেশনা হয়ে উঠেছে। কর আইন বিষয়ে তিনি একাধিক জনপ্রিয় গ্রন্থ রচনা করেছেন এবং বর্তমানে তাঁর আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

জন্মদিনের বিশেষ আয়োজনে ইনকাম ট্যাক্স বিডি পরিবার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে। উপস্থিত সকলে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অভিনন্দন বার্তায় আমান উল্লাহ সরকার ইনকাম ট্যাক্স বিডি পরিবার ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “করদাতাদের জন্য সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জাতীয় রাজস্ব আহরণে ইনকাম ট্যাক্স বিডি আরও বড় অবদান রাখবে বলে আমি আশাবাদী।”

আয়োজনে বক্তারা উল্লেখ করেন, জাতীয় রাজস্ব ব্যবস্থা উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

বিশিষ্ট আইনজীবী ও ইনকাম ট্যাক্স বিডির প্রতিষ্ঠাতা আমান উল্লাহ সরকারের জন্মদিনে বিশেষ আয়োজন

আপডেট সময় ০৮:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫